লন্ডন, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ধর্মীয় প্রথা অনুসারে খোলা আকাশের নীচে চিতা জ্বালিয়ে শব পোড়ানোর অধিকার দাবি করে যুক্তরাজ্যের উচ্চ আদালতের আইনি লড়াইয়ে হেরে গেলেন ভারতীয় বংশোদ্ভূত এক শীর্ষ হিন্দু ধর্মগুরু। শুক্রবার দেওয়া এক রায়ে আদালত এ দাবিকে বিধিসম্মত নয় বলে নাকচ করে দিয়েছে।
নিউ ক্যাসেলের গসফোর্থের বাবা দাভেন্দার কুমার ঘাই খোলা আকাশের নীচে চিতা জ্বালিয়ে শেষকৃত্যের অনুমতি চেয়ে স্থানীয় পৌরসভা কাউন্সিলের কাছে আবেদন জানান। কিন্তু স্থানীয় কাউন্সিল বিষয়টিকে বাস্তব সম্মত নয় বলে নাকচ করে দিলে তিনি ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করেন।
৭০ বছর বয়সী এই হিন্দু ধর্মগুরু উচ্চ আদালতের আপিলে বলেন, "ভাল মৃত্যু" এবং পরবর্তী জীবনের জন্য তার আত্মাকে মুক্ত করে দিতে খোলা আকাশের নীচে চিতা জ্বালানো অত্যাবশ্যক।
কিন্তু ব্রিটেনের রাষ্ট্রীয় আইনে 'ক্রিমোটোরিয়াম' বা ইলেকট্রিক চুল্লিতে শবদেহ পোড়ানোর বিশেষ শবদাহস্থান ছাড়া অন্য কোথাও শবদেহ পোড়ানের বিধান নেই।
বিচারপতি ক্র্যানস্টোন উচ্চ আদালতে বাবা দাভেন্দার কুমার ঘাইয়ের আপিল খারিজ করে দিয়ে বলেন স্থানীয় কাউন্সিলের রায়ই যথার্থ।
বিচারপতি ওই ধর্মগুরুর পক্ষে রায় দিলে তা ব্রিটেনের ৫ লাখ ৬০ হাজার হিন্দু ধর্মাবলম্বীর জন্য দৃষ্টান্ত স্থাপন করতো।
ব্রিটেনের হিন্দু স
bdnews24