মার্কিন বিমান হামলা বন্ধের দাবি কারজাইয়ের
আফগানিস্তানে মার্কিন বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ সপ্তাহে মার্কিন বিমান হামলায় ১৪৭ জন বেসামরিক আফগান নিহত হওয়ার পর শুক্রবার সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
