২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে পরমাণু পরীক্ষার পরিণতি ভোগের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা চালালে তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে। উত্তর কোরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি স্টিফেন বসোর্থ জানান, যুক্তরাষ্ট্র আলোচনার দরজা খোলাই রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

সউল, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা চালালে তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে। উত্তর কোরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি স্টিফেন বসোর্থ জানান, যুক্তরাষ্ট্র আলোচনার দরজা খোলাই রেখেছে। পিয়ংইয়ং জানিয়েছে, ওবামা প্রশাসনের সঙ্গে আলোচনায় কোনো ফল পাওয়া যাবে না। তাদের প্রতি যুক্তরাষ্ট্রের বিদ্বেষমূলক নীতির কারণে নিজেদের পরমাণু প্রকল্পের কাজ জোরদার করা ছাড়া তাদের আর কোনো পথ নেই। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বসোর্থ সাংবাদিকদের বলেন, "উত্তর কোরিয়া দ্বিতীয় দফায় পরমাণু পরীক্ষা চালায় তাহলে আমরা বিষয়টি দেখব এবং এর একটা পরিণাম অবশ্যই হবে।" "কিন্তু উত্তর কোরিয়া এখন যা করতে যাচ্ছে আমরা তা রোধ করতে পারি না।" উত্তর কোরিয়ার বিষয়ে ওয়াকিবহাল দক্ষিণ কেরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মকাণ্ড জোরদার করেছে। আর পিয়ংইয়ং জানিয়েছে, নতুন পরীক্ষা চালাতে তারা জোর কদমে কাজ করছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, আবার পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে উত্তর কোরিয়ার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ২০০৬ সালের অক্টোবলে উত্তর কোরিয়া প্রথম পরমাণু পরীক্ষা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২৪ ঘ.