ম্যানিলা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের উত্তরাঞ্চলে শুক্রবার টাইফুন চান-হোমে ১০ বছরের এক বালিকাসহ অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছে। উড়ে গেছে বাড়িঘরের ছাদ, ভেঙে গেছে রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি প্রদেশে।
উত্তরাঞ্চলীয় ইফুগাও পার্বত্য প্রদেশে টাইফুনে সৃষ্ট ভূমিধসে ১৩ গ্রামবাসী নিহত হয়েছে। ওই প্রদেশের গভর্নর তেয়োদোরো বাগুইলাত রয়টার্সকে ফোনে একথা বলেছেন।
ঝড়টি শুক্রবার ফিলিপাইনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়ে চীনের দিকে অগ্রসর হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০১ ঘ.
bdnews24