২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলায় অভিযুক্ত কাসাবের দোষ অস্বীকার

গত বছর ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত একমাত্র জঙ্গি আজমল কাসাব বুধবার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালানো এবং হত্যাসহ ৮৬ টি অভিযোগ অস্বীকার করেছেন কাসাব। আইনজীবীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

মুম্বাই, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গত বছর ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত একমাত্র জঙ্গি আজমল কাসাব বুধবার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালানো এবং হত্যাসহ ৮৬ টি অভিযোগ অস্বীকার করেছেন কাসাব। আইনজীবীরা একথা জানিয়েছে। বুধবার আদালত মুলতবি ঘোষণার পর সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকাম সাংবাদিকদের জানান, কাসাবের বিরুদ্ধে গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহতের ঘটনা ছাড়াও আরও ৭ টি মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। মামলায় কাসাবের বিরুদ্ধে ৮৬ টি অভিযোগ আনা হয়েছে। তিনি সব অভিযোগই অস্বীকার করেছেন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালানো থেকে শুরু করে হামলাকারীদের মুম্বাইয়ে নিয়ে যাওয়ার জন্য নৌকা ছিনতাই পর্যন্ত বিভিন্ন অভিযোগ রয়েছে কাসাবের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে কাসাবের মৃত্যুদণ্ড হতে পারে। পুলিশ জানিয়েছে, কাসাব মুম্বাইয়ে হামলাকারী ১০ বন্দুকধারীর একজন। নৌকায় করে পাকিস্তান থেকে মুম্বাইয়ে এসে কাসাব নগরীর ট্রেন স্টেশন, পাঁচ তারকা হোটেল এবং ইহুদি সেন্টারসহ কয়েকটি স্থানে হামলা চালায়। নিকাম জানান, বিচারক এমএল তাহিলাইয়ানি কাসাবকে অভিযোগগুলো হিন্দিতে ব্যাখ্যা করে শোনান এবং সে তা বুঝতে পেরেছে কিনা জিজ্ঞোস করেন। এ ব্যাপারে তার জবাব চাওয়া হলে কাসাব অপরাধ অস্বীকার করেন। বুধবার কাসাব আদালতে তার বয়স ২১ বছর উল্লেখ করে কিশোর অপরাধ আদালতে বিচারের পথ অবলম্বনেরও চেষ্টা করেন। এর আগে বিচারক কাসাবের বয়স নির্ধারণের জন্য তার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪২ ঘ.