২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় ন্যাটোর মহড়া শুরু, রাশিয়ার তীব্র সমালোচনা

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ায় ন্যাটোর সামরিক মহড়া শুরু হয়েছে বুধবার। জর্জিয়ায় সেনা বিদ্রোহ এবং রাশিয়ার তীব্র সমালোচনার মধ্য দিয়ে ন্যাটো তার অংশীদারদের সঙ্গে এ মহড়া শুরু করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 10:12 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

তিবিলিসি, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ায় ন্যাটোর সামরিক মহড়া শুরু হয়েছে বুধবার। জর্জিয়ায় সেনা বিদ্রোহ এবং রাশিয়ার তীব্র সমালোচনার মধ্য দিয়ে ন্যাটো তার অংশীদারদের সঙ্গে এ মহড়া শুরু করল। মাসব্যাপী এ সামরিক মহড়াকে দক্ষিণ সীমান্তে "পেশী-প্রদর্শন" বলে অভিহিত করেছে রাশিয়া। গত বছরের আগস্টে বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়ায় জর্জিয়ার সেনা অভিযান দমনে দেশটির সঙ্গে ৫ দিনের যুদ্ধের সময় ওই সীমান্তে ট্যাংক ও ভারী অস্ত্রশস্ত্রসহ ব্যাপক সেনাসমাবেশ করে রাশিয়া। ন্যাটোর এ মহড়া পুরোমাত্রায় রূপ নিতে সপ্তাহখানেক লেগে যাবে। এক ডজনেরও বেশি সদস্য রাষ্ট্র এবং অংশীদার দেশগুলোর প্রায় ১,০০০ সেনা এ মহড়ায় অংশ নেবে। জর্জিয়ার রাজধানী তিবিলিসির কাছে একটি সাবেক সোভিয়েত বিমান ঘাঁটিতে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবারের সেনাবিদ্রোহের স্থল মুখরোভানি সেনাঘাঁটি থেকে এর দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির সরকারকে অস্থিতিশীল করতে এবং এ মহড়াকে বিঘি