তিবলিসি, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেনাবাহিনীতে রুশ-পরিকল্পিত অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ করার পাশাপাশি রজধানীর কাছে সেনা ঘাঁটিতে বিদ্রোহের জন্য মঙ্গলবার রাশিয়াকে দোষারোপ করেছে জর্জিয়া। অভ্যুত্থানে রাশিয়া অর্থ যোগাচ্ছে বলে জর্জিয়া অভিযোগ করে। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।
রাজধানী তিবলিসি থেকে ১৯ কিলোমিটার দূরের মুখরোভানি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার বিদ্রোহ দমন করতে ট্যাংক পাঠায় জর্জিয়া। প্রেসিডেন্ট মিখায়েল শাকাসভিলি এই বিদ্রোহকে 'মারাত্মক হুমকি' আখ্যা দেন। এর ৪৫ মিনিট পর স্বরাষ্ট্রমন্ত্রী ভানো মেরাবিশভিলি রয়টার্সকে টেলিফোনে জানান, বিদ্রোহ শেষ এবং সেনাঘাঁটির কমাণ্ডারকে গ্রেপ্তার করা হয়েছে।
শাকাসভিলি ষড়যন্ত্রকারীদের সঙ্গে মস্কোর যোগসাজশ থাকার অভিযোগ করেছেন এবং রাশিয়াকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন।
জর্জিয়ায় বুধবার থেকে শুরু হতে চলা ন্যাটো সামরিক মহড়ার সমালোচনা করেছে রাশিয়া।
জর্জিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড শিখারুলিদজে এর আগে সেনাবিদ্রোহ চলাকালে রয়টার্সকে বলেন, "এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ন্যাটো সামরিক মহাড়া বিঘি
bdnews24