ইসলামাবাদ, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। সেনা অভিযান না থামালে শান্তিচুক্তি অবসানের হুমকি দিয়েছে তালেবান জঙ্গিরা। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের দোসর বলেও নিন্দা করেছে তারা।
ফেব্র"য়ারিতে তালেবান জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সরকারের করা শান্তিচুক্তি এবং এরপর দেশটিতে তালেবানদের দাপট বাড়তে থাকায় জঙ্গিদের রুখে দাঁড়ানোয় ইসলামাবাদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।
গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইসলামাবাদের বিরুদ্ধে তালেবানদের কাছে নতি স্বীকার করার অভিযোগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পাকিস্তান সরকারের অবস্থা খুবই নাজুক এবং তারা মৌলিক সেবা সরবরাহেও অপারগ।
যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ এবং সতর্কবার্তার মুখে পাকিস্তান স
bdnews24