২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে নাম নিবন্ধন করেছেন কারজাই, রানিংমেটের নাম ঘোষণা

আবারও নির্বাচনে অংশ নেওয়ার জন্য সোমবার অনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এছাড়া দুই রানিংমেট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট করিম খলিলি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ কাসিম ফাহিমের নাম ঘোষণা করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 09:33 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

কাবুল, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আবারও নির্বাচনে অংশ নেওয়ার জন্য সোমবার অনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এছাড়া দুই রানিংমেট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট করিম খলিলি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ কাসিম ফাহিমের নাম ঘোষণা করেছেন তিনি। ২০ আগস্ট আফগানিস্তানে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০০১ সালে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট কারজাই গত সপ্তাহে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রেসিডেন্ট পদে এবং দুই ভাইস প্রেসিডেন্ট পদে অন্যান্য প্রার্থীদের নাম নিবন্ধনের জন্য আরও এক সপ্তাহ সময় আছে। কারজাই আফগানিস্তানের সবচেয়ে বড় পশতুন গোত্রের এবং তার রানিংমেট ফাহিম ও খলিলি সংখ্যালঘু তাজিক ও হাজারা গোত্রের। নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করতে এই তিনজন একসঙ্গে কাবুলের নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন। ২০০১ সালে মার্কিন-সমর্থিত ফাহিমের নেতৃত্বাধীন আফগান বাহিনী তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর আন্তর্জাতিক মধ্যস্থতা চুক্তির অংশ হিসেবে আফগানিস্তানের ক্ষমতায় আসেন কারজাই। ২০০৪ সালে অনুষ্ঠিত আফগানিস্তানের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হন। কারজাইয়ের সমকক্ষ কাউকে নির্বাচনে প্রার্থী করার নিয়ে বিপাকে পড়েছে বিরোধীরা। কেননা জনপ্রিয় গভর্নর গুল আগা শেরজাই শনিবার নির্বাচনের প্রার্থীতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ওদিকে, কারজাইয়ের রানিংমেট হতে রাজী হওয়ার আগে ফাহিমকে বিরোধী দলের গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে চিন্তা করা হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫১ ঘ.