কাঠমান্ডু, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে বরখাস্ত সেনাপ্রধান জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়ালকে স্বপদে বহাল থেকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন প্রেসিডেন্ট রাম বরণ যাদব। প্রেসিডেন্টের এক মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন। মাওবাদী প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে প্রেসিডেন্ট এই অনুরোধ করলেন। এতে করে আরও বেশি রাজনৈতিক সঙ্কটে পড়ল নেপাল।
সেনাবাহিনীর কমাণ্ডার-ইন-চীফ প্রেসিডেন্ট রাম বরণ যাদবের মুখপাত্র রাজেন্দ্র দাহাল বলেন, "প্রেসিডেন্ট কাতাওয়ালকে যথারীতি কাজ চালিয়ে যেতে বলেছেন। কারণ, সেনাপ্রধানকে বরখাস্ত করাটা অবৈধ এবং অসাংবিধানিক।" প্রেসিডেন্টের এ অবস্থানের জন্য নেপালের একটি বিরোধীদল তাকে অভিনন্দন জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৩৯ ঘ.
bdnews24