২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিলিসে ৩ সোমালি জলদস্যুকে ধরেছে ফরাসিরা

সিসিলিসের জলসীমা থেকে তিন সোমালি জলদস্যুকে আটক করে দেশটির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ফরাসি নোবাহিনীর একটি টহল জাহাজ। দ্বীপদেশটির প্রেসিডেন্টের দপ্তর শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ভিক্টোরিয়া, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সিসিলিসের জলসীমা থেকে তিন সোমালি জলদস্যুকে আটক করে দেশটির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ফরাসি নোবাহিনীর একটি টহল জাহাজ। দ্বীপদেশটির প্রেসিডেন্টের দপ্তর শনিবার একথা জানিয়েছে। রকেট লাঞ্চার ও অন্যান্য অস্ত্রশস্ত্র এবং অত্যাধুনিক নেভিগেশন যন্ত্রপাতি নিয়ে জলদস্যুদের বিভিন্ন দল সোমলিয়া উপকূলে লাগামহীন দস্যুতা চালিয়ে যাচ্ছে। প্রায়ই বিভিন্ন দেশের জলযান আটক করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে তারা। সিসিলিসের প্রেসিডেন্টের মুখপাত্র সার্ডিজানা জানোসেভিচ জানান, "ফরাসি সেনারা সিসিলিসের এক্সক্লুসিভ ইকােনমিক জোন এর ভেতর থেকে তিন জলদস্যুকে আটক করেছে।" সোমালিয়া এবং সিসিলিসের জলসীমা থেকে অনুসরণ করে ওই জলদস্যুদের আটক করা হয়েছে এবং রোববার তাদেরকে রাজধানী ভিক্টোরিয়াতে নিয়ে আসা হবে বলে শনিবার জানান ওই মুখপাত্র। তিনি আরও জানান, "সিসিলিসের কোস্টগার্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে জলযান এন্ড্রোমাসেতে তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।" এর আগে ইতালীয় জাহাজ এমএসসি মেলডিতে হামলাকে কেন্দ্র করে নয় জলদস্যুকে আটকের ঘটনার ধারাবাহিকতাতেই শনিবারের এ অভিযান চালানো হয়েছে। ওই নয় জলদস্যুই ইতালীয় জাহাজে হামলা চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জাহাজটিতে ১৫০০ যাত্রী ও ক্রু ছিল। ওই জলদস্যুদেরও গত সপ্তাহে সিসিলিসের জলসীমা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ছোট্ট দ্বীপদেশ সিসিলিসের জনসংখ্যা মাত্র ৮৭,০০০। দেশটির স্থলভাগ মাত্র ৪৪৫ বর্গকিলোমিটার হলেও পশ্চিম ভারত মহাসাগরের প্রায় ১৩ লাখ বর্গকিলোমিটার সমুদ্রসীমার ওপর তাদের অধিকার রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩০ ঘ.