২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের মালাকান্দে ইসলামিক আদালত প্রতিষ্ঠা

পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মালকান্দ জেলায় ইসলামিক আদালত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার। শনিবার প্রাদেশিক তথ্যমন্ত্রী একথা জানান। সীমান্ত প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন এক সংবাদ সম্মেলনে জানান, জেলাটিতে 'দার-উল-কাজা' বা ইসলামিক আপিল আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

পেশাওয়ার, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মালকান্দ জেলায় ইসলামিক আদালত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার। শনিবার প্রাদেশিক তথ্যমন্ত্রী একথা জানান। সীমান্ত প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন এক সংবাদ সম্মেলনে জানান, জেলাটিতে 'দার-উল-কাজা' বা ইসলামিক আপিল আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এর আগে ফেব্র"য়ারিতে সহিংসতা কমিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রদেশটির সোয়াত জেলায় ইসলামিক শরিয়া আইন চালুর জন্য তালেবানদের সঙ্গে চুক্তি করে প্রাদেশিক সরকার। তথ্যমন্ত্রী বলেন, "তাদের প্রধান দাবি ছিল 'দার-উল-কাজা' প্রতিষ্ঠা এবং তা পূরণ করা হয়েছে। এখন অস্ত্র ধারণের আর কোনো যৌক্তিকতা থাকতে পারে না।" তিনি বলেন, "এই ঘোষণার পরও যদি তারা অস্ত্র তুলে নেয়, সরকারকে চ্যালেঞ্জ করে এবং একটি সমান্তরাল সরকার চালাতে চেষ্টা করে তাহলে যে কোনো মূল্যে তা দমন করবে সরকার।" ওদিকে, পাশ্ববর্তী বুনারের নিয়ন্ত্রণ নিয়ে পঞ্চম দিনের মতো অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে বুনারের লড়াইয়ে প্রায় ২৫০ জন জঙ্গি এবং ১২ জন সেনা নিহত হয়েছে। তবে, এ বিষয়ে নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। রাজধানী ইসলামাবাদের মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে বুনারে তালেবানদের এ সশস্ত্র উত্থানে পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ ঘ.