২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সংঘর্ষে ১৬ তালেবান নিহত

পাকিস্তানে আফগান সীমান্তবর্তী এলাকায় শনিবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ঘে ১৬ তালেবান জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী এ খবর দিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের সীমান্তের বিপরীতে পাকিস্তানের মোহমান্দ আদিবাসী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী মালাকান্দ জেলার নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী সেখানে টানা পাঁচদিন ধরে জঙ্গিদের সঙ্গে লড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

পেশাওয়ার, পাকিস্তান, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আফগান সীমান্তবর্তী এলাকায় শনিবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ঘে ১৬ তালেবান জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী এ খবর দিয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের সীমান্তের বিপরীতে পাকিস্তানের মোহমান্দ আদিবাসী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী মালাকান্দ জেলার নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী সেখানে টানা পাঁচদিন ধরে জঙ্গিদের সঙ্গে লড়ছে। মোহমান্দের স্পিন টাঙ্গি এলাকায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের (এফসি) একটি চৌঁকিতে ভোরের দিকে হামলা চালায় প্রায় ৬০ জঙ্গি। এতে এফসি'র দুই সদস্য নিহত হয়। সেনাবাহিনীর মুখপাত্র মেজর ফজল খান রয়টার্সকে বলেন, "আমাদের সেনারা দ্রুত পাল্টা হামলা চালায়। এ সময় ১৬ জঙ্গি নিহত হয়।" রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র একশ' কিলোমিটার উত্তর-পশ্চিমে মালাকান্দের বুনার উপত্যকা থেকে জঙ্গিদের বিতাড়িত করতে গত সপ্তাহে অভিযান শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী। অভিযানের মুখে সেনারা বুনারের প্রধান শহর দা