ইস্তাম্বুল, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মে দিবসে শুক্রবার তুরস্ক, জার্মানি ও গ্রিসে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে। এছাড়া, বিশ্ব অর্থনৈতিক সংকটে ফরাসি সরকারের গৃহীত পদক্ষেপে ক্ষুব্ধ হাজার হাজার মানুষ দেশজুড়ে বিক্ষোভ করেছে।
তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল ছোড়ে এবং রাস্তার পাশে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানে হামলা চালায়। এ সময় তারা বিভিন্ন ভবনের জানালা লক্ষ্য করে পাথর ছোড়ে।
বিক্ষোভকারীদের ওপর জল কামান এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ। এছাড়া তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।
ইস্তাম্বুলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সংঘর্ষে ১১ পুলিশ আহত হয়েছে এবং ৬৮ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জার্মানির বার্লিন ও হামবুর্গে বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষিপ্ত সহিংসতায় অন্ততপক্ষে ২৯ দাঙ্গা পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্লিন পুলিশ জানায়, ফ্রিয়েডরিখশাইন জেলায় প্রায় ২০০ বিক্ষোভকারী পুঁজিবাদবিরোধী শ্লোগান দিয়ে রাস্তায় পুলিশের দিকে পাথর ও বোতল ছুড়ে মারলে ২৯ দাঙ্গা পুলিশ আহত হয়। পুলিশ ১২ জনকে আটক করেছে।
বিক্ষুব্ধ জনতা কয়েকটি ট্র্যাক ও কন্টেইনার জ্বালিয়ে দেওয়া ছাড়াও ট্রাম ও গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়েছে এবং কয়েকটি বাস স্ট্যান্ডে ভাঙচুর করেছে।
হামবুর্গে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন দাঙ্গা পুলিশ আহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্লিনে পুলিশ শুক্রবার কট্টর-ডানপন্থি দল, লেবার ইউনিয়ন এবং বমপন্থি দলগুলোর সদস্যদের বিক্ষোভ মিছিল থেকে আরও বেশি সহিংসতার মুখে পড়েছে।
অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্ব বেড়ে যাওয়া এবং অসম মজুরির কারণে গণঅসন্তোষ প্রভৃতি কারণে এ বছর মে দিবস নিয়ে উদ্বিগ্ন ছিল পুলিশ।
১৮৯০ সাল থকেে সারা বশ্বিে শ্রমকি সংহতরি আর্ন্তজাতকি দবিস হসিবেে মে মাসরে ১ তারখিে 'মে দবিস' পালতি হয়ে আসছ।ে ১৮৮৯ সালরে ১৪ জুলাই ফ্রান্সরে প্যারসিে আর্ন্তজাতকি শ্রমকি সম্মলেনে শকিাগোর শ্রমকিদরে সংগ্রামী ঐক্যরে মহান র্অজনকে স্বীকৃতি দয়িে ১ ম-েকে আর্ন্তজাতকি শ্রমকি সংহতি দবিস হসিবেে ঘোষণা করা হয়।
মে দিবস পালনকালে শুক্রবার ফ্রান্সেও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকে আটটি প্রধান ইউনিয়ন। প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির অর্থনৈতিক সঙ্কট সামাল দেওয়ার পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানায় হাজার হাজার মানুষ। স্পেনের মাদ্রিদেও লেবার ইউনিয়নগুলো মে দিবসে একইধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৯৪৫ ঘ.
bdnews24