মেক্সিকো সিটি, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াইন ফ্লু আতঙ্ক বাড়তে থাকায় অচল হয়ে পড়েছে মেক্সিকো। জরুরি প্রয়োজনীয় কাজ ছাড়া সমস্ত কাজকর্ম বন্ধ করে লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন। ফ্লু আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক শিশুর মৃত্যু এবং মহামারী সতর্কতা ৫ মাত্রায় বাড়ানোর পর এর বিস্তার ঠেকাতে মেক্সিকো এ পদক্ষেপ নিয়েছে।
কানাডা এবং ইউরোপেও নতুন ভাইরাস সংক্রমণের নিশ্চিত খবর পাওয়া গেছে। তবে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেক্সিকো। এখানে ফ্লু আক্রান্ত হয়ে ১৭৬ মানুষের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাস সংক্রমণ ঠেকাতে শুক্রবার সমস্ত সরকারি ও বেসরকারী কাজকর্ম বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, "ফ্লু সংক্রমণ ঠেকাতে নিজের বাড়ির চেয়ে নিরাপদ জায়গা আর নেই।"
তবে কেউ কেউ এ আহ্বানে সাড়া দিতে নারাজ। আবার কেউ কেউ কাজকর্ম বন্ধ রাখার বিরোধিতা করছেন।
বিবিসি জানিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া মেক্সিকোয় ৫ দিনব্যাপী সরকারি কাজকর্ম বন্ধ থাকবে। বন্ধ থাকবে অন্যান্য ব্যবসা এবং নেস্টুরেন্টও। স্কুলগুলো ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে বন্ধ থাকবে কয়েকটি কারখানার কাজও।
ফ্লু সংক্রমণে ইতোমধ্যেই জনজীবন বিপর্যস্ত হওয়া মেক্সিকোতে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িতে বসে দিন কাটাচ্ছে দোকানিরা, ধস নেমেছে রপ্তানীতে। কয়েক বছরের মধ্যে এ সময়েই মেক্সিকো দীর্ঘমেয়াদী এ্#
bdnews24