২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেমি দ্বিতীয় মেয়াদে ডব্লিউটিও'র প্রধান

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান হিসেবে বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন প্যাসকাল লেমি। ডব্লিউটিও এই তথ্য জানিয়েছে। জেনাভায় ডব্লিউটিও'র সাধারণ পরিষদের এক বৈঠকে ফরাসি নাগরিক ৬২ বছর বয়সী লেমিকে মহাপরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদ নিয়োগ দিতে মতৈক্যে পৌঁছায় সদস্যরা। তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

জেনেভা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান হিসেবে বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন প্যাসকাল লেমি। ডব্লিউটিও এই তথ্য জানিয়েছে। জেনাভায় ডব্লিউটিও'র সাধারণ পরিষদের এক বৈঠকে ফরাসি নাগরিক ৬২ বছর বয়সী লেমিকে মহাপরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদ নিয়োগ দিতে মতৈক্যে পৌঁছায় সদস্যরা। তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ডব্লিউটিও'র ১৫ বছরের ইতিহাসে এই প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন। ইউরোপীয় ইউনিয়নের সাবেক বাণিজ্য প্রধান লেমির ডব্লিউটিও'র প্রধান হিসেবে প্রথম দফার সাত বছর কেটেছে বিশ্ব বাণিজ্যকে উদারীকরণ এবং দরিদ্র দেশগুলোকে সহযোগিতা করতে ডব্লিউটি'র দোহা রাউন্ডের আলোচনায়। লেমি জানিয়েছেন, বাণিজ্যিক আস্থা বাড়াতে এবং অর্থনৈতিক সংকটের মধ্যে সংরক্ষণশীলতার দেয়াল ভাঙতে দোহা রাউন্ড শেষ করাই ডব্লিউটিও'র অগ্রাধিকার তালিকায় সর্বশীর্ষে আছে। ১৫৩ সদস্য দেশের সংগঠন ডব্লিউটিওতে লেমির দ্বিতীয় মেয়াদ শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে। সাধারণ পরিষদে বুধবার তিনি জানান, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি এবং শ্রম ও অর্থনৈতিক সংরক্ষণবাদিতা নিয়েও তাদের কাজ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১৫০ ঘ.