২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি নৌবাহিনীকে তেল প্লাটফর্মের নিরাপত্তা হস্তান্তর

ইরাকের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ একটি ভাসমান টার্মিনালের নিরাপত্তার দায়িত্ব বৃহস্পতিবার ইরাকি নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে মার্কিন ও ব্রিটিশ সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

খোর আল-আমাইয়া, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ একটি ভাসমান টার্মিনালের নিরাপত্তার দায়িত্ব বৃহস্পতিবার ইরাকি নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে মার্কিন ও ব্রিটিশ সেনারা। খোর আল-আমাইয়া প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ইরাকি সমুদ্রপথের জন্য গঠিত টাস্ক ফোর্সের কমান্ডার অ্যাডমিরাল টম ক্রপার এই ঘটনাকে ইরাকি বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। ইরাক যে পরিমাণ তেল রপ্তানি করে তার ১০ শতাংশ যায় দক্ষিণাঞ্চলীয় বসরার এই প্লাটফর্ম থেকে। বসরায় দুটি তেল প্লাটফর্ম রয়েছে, এরমধ্যে খোর আল-আমাইয়া প্লাটফর্মটিই ছোট। তারপরও প্রথমবারের মতো একটি প্লাটফর্মের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ক্রপার। রয়টার্সকে তিনি বলেন, "এক দিক দিয়ে এটি একটি পরীক্ষামূলক পদক্ষেপ। তারপরও এটা অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি।" "তাদের জন্য এটা দারুণ একটা ব্যাপার। এই প্লাটফর্মটির নিরাপত্তা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ, ইরাকি নৌবাহিনীর সদস্যরা তা বোঝে।" তবে বসরা থেকে ৯০ শতাংশ তেল রপ্তানি হয় আল-বসরা টার্মিনাল থেকে। এখনো পর্যন্ত এটির নিরাপত্তায় নিয়োজিত আছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০১২ ঘ.