২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাধারণ নির্বাচনে তৃতীয় পর্বের ভোটগ্রহণ শেষ

ভারতের সাধারণ নির্বাচনে তৃতীয় পর্বের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিহার, গুজরাট, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার ভোট দিয়েছে লাখ লাখ ভোটার। এছাড়া মুম্বাইসহ আরও কয়েকটি কেন্দ্রশসিত এলাকায় একই দিনে ভোটগ্রহণ হয়েছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

মুম্বাই, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের সাধারণ নির্বাচনে তৃতীয় পর্বের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিহার, গুজরাট, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিম, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার ভোট দিয়েছে লাখ লাখ ভোটার। এছাড়া মুম্বাইসহ আরও কয়েকটি কেন্দ্রশসিত এলাকায় একই দিনে ভোটগ্রহণ হয়েছে। (আরও তথ্যসহ-১) বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)'র জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে তৃতীয় পর্বের নির্বাচন। বিজেপি সংশ্লিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ স্বপন দাসগুপ্ত জানিয়েছেন, বিজয়ী জোট গড়ার সুযোগ পেতে হলে বৃহস্পতিবার গুজরাট, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের মতো রাজ্যগুলোতে বিজেপি'কে ভালো ফল করতে হবে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং বিজেপি'র প্রধানমন্ত্রী পদপ্রার্থী এল কে আদভানির আসনে বৃহস্পতিবার ভোট হয়েছে। সোনিয়া নির্বাচন করছেন উত্তর প্রদেশের রায় বারেলি থেকে। অন্যদিকে, আদভানি প্রার্থী হয়েছেন গুজরাটের গান্ধীনগরে। ভারতে ৫ পর্বের এই নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ হয়েছে গত বৃহস্পতিবার। নির্বাচনের ওই পর্বে মাওবাদীদের সক্রিয় রাজ্য বিহার, আসাম, ছত্তিশগড়, ঝাড়খন্ড এবং জম্মু ও কাশ্মির ও ব্যাঙ্গালুরুসহ ১২টি রাজ্যের ১৪০টি আসনে শান্তিপূর্ণ ভোট হয়। এর আগে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটে ছত্তিশগড়ে মাওবাদীরা স্থলমাইন বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ নির্বাচনী কর্মকর্তাকে হত্যা করে। এছাড়াও ওইদিন মাওবাদীদের সক্রিয় রাজ্যগুলোতে সহিংসতায় ১১ পুলিশ নিহত হয়। ১৬ এপ্রিল প্রথম পর্বের ভোট অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের ভোটগ্রহণের সময় মাওবাদীদের হামলা ও অন্যান্য সহিংসতায় ১৮ জন নিহত হওয়ায় দ্বিতীয় পর্বের নিরাপত্তার জন্য কয়েক লাখ পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ব অর্থনীতির বর্তমান মন্দার পরিস্থিতিতে ভারতে দুর্বল জোট সরকার গঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের চেয়ে ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জয়ের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হলেও ক্ষমতায় যেতে হলে দুই দলকেই আঞ্চলিক কোনো দলের সমর্থন পেতে হবে। তবে বিশেষজ্ঞদের ধারণা, এ ধরনের কোনো সরকার গঠিত হলে তা স্থিতিশীল নাও হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৮৫০ ঘ.