২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বাত্মক সতর্ক থাকার সময় এখন: ওবামা

সোয়াইন ফ্লু-তে যুক্তরাষ্ট্রে বুধবার এক শিশু মারা যাওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এর বিস্তার ঠেকাতে এখন 'সর্বাত্মক সতকর্তায়' থাকতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ওয়াশিংটন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সোয়াইন ফ্লু-তে যুক্তরাষ্ট্রে বুধবার এক শিশু মারা যাওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এর বিস্তার ঠেকাতে এখন 'সর্বাত্মক সতকর্তায়' থাকতে হবে। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রে কারো ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক ও ঘনিষ্ঠভাবে নজর রেখে চলেছি।" একদিনের জন্য মিসৌরি যাওয়ার সময় ওবামা আরও বলেন, "এটা অবশ্যই এক মারাত্মক অবস্থা। সর্বাত্মক পূর্বসতর্কতা নেওয়ার পরিস্থিতি এটি।" তিনি নতুন করে কেউ আক্রান্ত হয়েছে কি না তা খুঁজে বের করে এ সম্পর্কে জানানোর জন্য রাষ্ট্রীয় ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। মার্কিন কর্মকর্তারা জানায়, বুধবার টেক্সাসে ২৩ মাসের এক শিশু এইচ১এন১ ভাইরাসে মারা গেছে। মেক্সিকোর বাইরে এটাই এই ভাইরাসে প্রথম মৃত্যু। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬৫ জনের নিশ্চিত আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১০ ঘ.