আঙ্কারা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকমাসের মধ্যে ভয়াবহ বোমা হামলায় বুধবার ৯ সেনা নিহত হয়েছে। ওদিকে, পুলিশ রাজধানীতে আত্মঘাতী হামলাকারী সন্দেহে দুইজনকে আটক করেছে।
দক্ষিণ-পূর্ব কুর্দি অঞ্চলে টহলরত সেনাদের ওপর ওই হামলায় ৯ সেনা নিহত হয়।
দক্ষিণ-পূর্ব তুরস্কে অধিকার আদায়ের সংগ্রামে ২৫ বছর ধরে কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহী এবং জঙ্গি গ্র"পগুলোকে এ হামলার জন্য দায়ী করা হচ্ছে।
পিকেকে সংশ্লিষ্ট দলগুলো এ ধরনের আরও আত্মঘাতী হামলা চালাতে পারে বলে তুরস্কজুড়ে আঞ্চলিক পুলিশ বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আঙ্কারায় সাবেক এক বিচারমন্ত্রীর 'বিলকেন্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে ছাত্রীবেশে এক নারী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ওই নারী আহত হলেও অন্য কেউ হতাহত হয়নি। তাকে আটক করা হয়েছে।
এর কয়েক ঘন্টা পর রাজধানীতে আত্মঘাতী হামলাকারী সন্দেহে আরেকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের এনটিভি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
তুরস্কে সহিংসতার জন্য কুর্দি বিদ্রোহী দলগুলোসহ বামপন্থি দলগুলোকে দায়ী করা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৮৩৭ ঘ.
bdnews24