২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতেও সোয়াইন ফ্লু, মেক্সিকোয় মৃতের সংখ্যা ১৫৯

সোয়াইন ফ্লু ধরা পড়েছে জার্মানিতেও। মেক্সিকোতে ছুটি কাটিয়ে সদ্য জার্মানিতে ফেরা এক ব্যক্তির দেহে নতুন এই ফ্লু'র 'এইচওয়ানএনওয়ান' ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে ৮ টি দেশে এই ভাইরাস ছড়াল। মেক্সিকোতে সোয়াইন ফ্লু সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে পৌঁছেছে। মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী হোসে অ্যানজেল কর্ডোভা মঙ্গলবার একথা জানিয়েছেন। (আরও থত্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 07:31 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

মেক্সিকো সিটি, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোয়াইন ফ্লু ধরা পড়েছে জার্মানিতেও। মেক্সিকোতে ছুটি কাটিয়ে সদ্য জার্মানিতে ফেরা এক ব্যক্তির দেহে নতুন এই ফ্লু'র 'এইচওয়ানএনওয়ান' ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে ৮ টি দেশে এই ভাইরাস ছড়াল। মেক্সিকোতে সোয়াইন ফ্লু সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে পৌঁছেছে। মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী হোসে অ্যানজেল কর্ডোভা মঙ্গলবার একথা জানিয়েছেন। (আরও থত্যসহ) মেক্সিকোর পর যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, ইসরায়েল, ব্রিটেন, স্পেন এবং সর্বশেষ জার্মানি এই ভাইরাস সনাক্তের খবর নিশ্চিত করল। মেক্সিকোয় এক সংবাদ সম্মেলনে কর্ডোভা জানান, প্রায় ১৩ শ'রও বেশি লোক ভাইরাস সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বেশ কয়েকজন 'গুরুতর অসুস্থ'। তিনি আরও জানান এ পর্যন্ত প্রায় ২,৫০০ লোক এ ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মৃতের এ সংখ্যা এর আগের দিনের চেয়ে ১০ জন বেশি। তবে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এসব মৃত্যুর সবকয়টি সোয়াইন ফ্লু'র সঙ্গে সম্পর্কিত কি না তা নিশ্চিত করা যাচ্ছে না। ভাইরাসটি সনাক্ত করার আগেই কিছু মানুষের মৃত্যু হয়েছে এবং তাদের সমাধিস্থ করা হয়েছে কিংবা তাদের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে রাজধানী মেক্সিকো সিটি এবং মেক্সিকো রাজ্য ও পাশ্ববর্তী স্যান লুইস পোতোসি রাজ্যে। এছাড়া সংক্রমণ ছড়িয়ে পড়া অন্যান্য রাজ্যের মধ্যে অ্যাগুয়াসকালিনেনতেস ও ভারাক্রুজে মৃত্যুর সংখ্যা হাতে গোনা। স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশু থেকে যুবা এবং মধ্যবয়সী ও বৃদ্ধরাও এ ভাইরাস সংক্রমণের শিকার হচ্ছে। সাধারণ মৌসুমী ফ্লু-তে এরকমটা দেখা যায় না। তিনি বলেন, "এর সংক্রমণ কোনও নির্দিষ্ট প্যাটার্ন" অনুসরণ করছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৩৩ ঘ.