২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ফ্লু'র ভয়ে হুমকির মুখে চুম্বনরীতি

সোয়াইন ফ্লু এখনো লেবাননে দেখা দেয়নি, কিন্তু এরইমধ্যে হুমকির মুখে পড়েছে তাদের জাতীয় রীতি। কাউকে স্বাগত জানানোর সময় চুম্বন না করতে সবাইকে পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

বৈরুত, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোয়াইন ফ্লু এখনো লেবাননে দেখা দেয়নি, কিন্তু এরইমধ্যে হুমকির মুখে পড়েছে তাদের জাতীয় রীতি। কাউকে স্বাগত জানানোর সময় চুম্বন না করতে সবাইকে পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থমন্ত্রী মোহাম্মদ খলিফা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সোয়াইন ফ্লুর সংক্রমণ রোধ করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর অংশ হিসেবে তিনি লোকজনকে মুখে মুখ ঠেকিয়ে কুশল বিনিময় না করার আহ্বান জানান। তিনি বলেন, "কারো সঙ্গে দেখা হলে, মুখে মুখ লাগিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন না... চুম্বন দেওয়ার এই সামাজিক অভ্যাস বন্ধ করুন।" কারো সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনবার মুখে মুখ ঠেকানো লেবাননীদের রীতি। সোয়াইন ফ্লুতে ইতোমধ্যে মেক্সিকোয় ১৪৯ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি মঙ্গলবার ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশে। এতে বাড়ছে মহামারী দেখা দেওয়ার শঙ্কা। যুক্তরাষ্ট্র, ইউরোপে আরও লোকের আক্রান্ত হওয়া এবং নিউজিল্যান্ডেও মানবদেহে এই ফু