মীরনাশাহ, পাকিস্তান, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুইদিনে ১৬ শিশু নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের মীরানশাহে রোববার একটি গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছে ৪ শিশু ও তাদের বাবা-মা। এর আগেরদিন শনিবার ফুটবল বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ১২ শিশু।
মীরানশাহের দত্ত খেলি জেলার কাছে রোববার একটি গাড়িতে গ্রেনেড বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হয় বাবামা-সহ ৪ শিশু এবং আহত হয় আরও ৪ শিশু। গ্রেনেডটি তারাই বহন করছিল নাকি তাদের গাড়িতে কেউ গ্রেনেড পেতে রেখেছিল সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শনিবার লোয়ার দির গ্রামে স্কুল থেকে ফেরার পথে শিশুরা পথে কুড়িয়ে পাওয়া একটি ফুটবল নিয়ে খেলতে গেলে সেটির ভেতরে লুকানো বোমা বিস্ফোরণে ১২ শিশু নিহত হয়। এদের মধ্যে ৭ শিশু একই পরিবারের।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান রেহমান মালিক এ ঘটনার জন্য তালেবানদের দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৯ ঘ.
bdnews24