২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান এখনো কাশ্মিরি বিদ্রোহীদের সাহায্য করছে: ভারত

ভারতীয় সেনাবাহিনী শনিবার অভিযোগ করেছে, ভারতীয় কাশ্মিরে বিদ্রোহীদের অনুপ্রবেশে এখনো সহযোগিতা করছে পাকিস্তান বাহিনী। কাশ্মিরে গত মাসে ৪০ জঙ্গিসহ ১২০ জন অনুপ্রবেশ করে বলে জানিয়েছে, ভারতীয় বাহিনী। কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগের শনিবার এক সংবাদ সম্মেলনে অনুপ্রবেশের অভিযোগে আটককৃতদের মধ্যে একজনকে হাজির করা। ওই ব্যক্তি পাকিস্তানি নাগরিক বলে জানায় ভারতীয় বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

শ্রীনগর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় সেনাবাহিনী শনিবার অভিযোগ করেছে, ভারতীয় কাশ্মিরে বিদ্রোহীদের অনুপ্রবেশে এখনো সহযোগিতা করছে পাকিস্তান বাহিনী। কাশ্মিরে গত মাসে ৪০ জঙ্গিসহ ১২০ জন অনুপ্রবেশ করে বলে জানিয়েছে, ভারতীয় বাহিনী। কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগের শনিবার এক সংবাদ সম্মেলনে অনুপ্রবেশের অভিযোগে আটককৃতদের মধ্যে একজনকে হাজির করা। ওই ব্যক্তি পাকিস্তানি নাগরিক বলে জানায় ভারতীয় বাহিনী। মঈন উল্লাহ নামের ওই ব্যক্তি সংবাদ সম্মেলনে বলেন, "আমাকে জানানো হয়েছিল, কাশ্মিরে নির্যাতন চলছে। এভাবে আমাকে জিহাদ করতে উৎসাহিত করা হয়। পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়ার পর অন্য জঙ্গিদের সঙ্গে যোগ দিতে আমাকে কাশ্মিরে পাঠানো হয়।" ব্রিগেডিয়ার গুরমিত সিং সংবাদ সম্মেলনে জানান, অনুপ্রবেশকারী জঙ্গিদের বেশিরভাগ বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তিনি বলেন, "অনুপ্রবেশকারীদের অস্ত্র, যোগাযোগের সরঞ্জাম, আস্তানার সঙ্গে তাদের যোগাযোগের পদ্ধতি সবকিছু থেকে এটা পরিষ্কার যে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে তারা সাহায্য পাচ্ছে।" নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি জঙ্গিদের গোপন আস্তানা থেকে ৩০টি একে-৪৭ রাইফেল, ১৩ হাজার গুলি ও ২২৫টি গ্রেনেডসহ বিশাল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে বিদ্রোহীরা পাকিস্তানের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে বলে বরাবর অভিযোগ করে আসছে ভারত। কাশ্মিরে ভারতীয় শাসনের বিরুদ্ধে ১৯৮৯ সালে বিদ্রোহ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩৫ ঘ.