২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় প্রস্তুত ইরান, কঠোর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

ইরান বুধবার বলেছে, পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে তারা প্রস্তুত। তবে তারা পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

তেহরান/ওয়াশিংটন, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান বুধবার বলেছে, পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে তারা প্রস্তুত। তবে তারা পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রাষ্ট্রীয় এক বিবৃতিতে ইরান বলেছে, তারা বিশ্বাস করে আলোচনার মাধ্যমেই পশ্চিমাদের সঙ্গে তাদের বিরোধের সমাধান সম্ভব। তবে পরমাণু জ্বালানি উৎপাদনের লক্ষ্যে তারা কাজ করে যাবে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বিশ্বশক্তির আমন্ত্রণের জবাবে ইরান এই প্রতিক্রিয়া জানাল। বিবৃতিতে বলা হয়েছে, "পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে গঠনমূলক ও সুষ্ঠু আলোচনাকে ইরান স্বাগত জানায় এবং বিশ্বাস করে আলোচনার মাধ্যমেই বর্তমান সমস্যার সমাধান সম্ভব।" পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এ অভিযোগ অস্বীকার করে দাবি করে এসেছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালনি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলরি ক্লিনটন বুধাবর ওয়াশিংটনে বলেছেন, আলোচনার পথে সমাধান ব্যর্থ হলে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত তার দেশ। তিনি বলেন, "আমাদের প্রস্তাব প্রত্যাখাত হলে বা আলোচনা সফল না হলে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩৪০ ঘ.