২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদ সম্মেলন বয়কট করায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় ফ্রান্স

বর্ণবাদ বিষয়ক জাতিসংঘ সম্মেলন বয়কট করায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ওই সম্মেলনে দেওয়া ভাষণে ইসরায়েলকে 'হিংস্র' ও 'বর্ণবাদী' বলে অভিহিত করার প্রতিবাদে বেশ কিছুসংখ্যক প্রতিনিধির সঙ্গে ওয়াকআউট করে ফ্রান্সও। পরে ফিরে এসে আবার সম্মেলনে যোগ দেয় ফ্রান্স। মধ্যপ্রাচ্যের সঙ্গে জোরদার কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক রয়েছে ফ্রান্সের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

প্যারিস, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বর্ণবাদ বিষয়ক জাতিসংঘ সম্মেলন বয়কট করায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ওই সম্মেলনে দেওয়া ভাষণে ইসরায়েলকে 'হিংস্র' ও 'বর্ণবাদী' বলে অভিহিত করার প্রতিবাদে বেশ কিছুসংখ্যক প্রতিনিধির সঙ্গে ওয়াকআউট করে ফ্রান্সও। পরে ফিরে এসে আবার সম্মেলনে যোগ দেয় ফ্রান্স। মধ্যপ্রাচ্যের সঙ্গে জোরদার কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক রয়েছে ফ্রান্সের। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী কুচনা বলেন, ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় রাজি বলে ঘোষণার পর এই সম্মেলন বয়কট করা ভুল হয়েছে যুক্তরাষ্ট্রের। রেডিও ইউরোপ ওয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা স্ববিরোধিতার মতো -- তারা জেনেভায় বসে ইরানের কথা শুনতে চায় না কিন্তু তাদের সঙ্গে আলোচনায় প্রস্তুত।" তিনি বলেন, "স্ববিরোধিতার চেয়েও এখানে মনে হয় ভুলের সম্ভাবনা বেশি।" ইরাক যুদ্ধ ইস্যুতে বিরোধের পর ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সম্পর্ক জোরদারে চেষ্টা করে যাচ্ছেন এবং স