২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে আল কায়েদা বিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার

সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের ধরতে পাঁচটি প্রদেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মঙ্গলবার ১৯ জনকে গ্রেপ্তার করেছে তুরস্ক। রাষ্ট্র পরিচালিত আনাতোলিয়া বার্তা সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

আঙ্কারা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের ধরতে পাঁচটি প্রদেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মঙ্গলবার ১৯ জনকে গ্রেপ্তার করেছে তুরস্ক। রাষ্ট্র পরিচালিত আনাতোলিয়া বার্তা সংস্থা একথা জানিয়েছে। মধ্য ও দক্ষিণ তুরস্কের পাঁচটি প্রদেশে ওই অভিযান চালানো হয়। বার্তা সংস্থাটি জানায়, সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের ঘাঁটিগুলো থেকে বন্দুক ও কম্পিউটার জব্দ করেছে পুলিশ। তবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো থেকে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্কে বহু বোমা হামলা চালিয়েছে মুসলিম চরমপন্থিরা। বিশেষত, ২০০৩ সালে ইস্তাম্বুলে তাদের লাগাতার কয়েকটি বোমা হামলায় প্রায় ৬০ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৫ ঘ.