২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার নীতিতে বোকা বনবেন না: জাওয়াহিরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নীতিতে বিশ্বের মুসলিমদের বোকা বনে না যাওয়ার আহ্বান জানিয়েছেন আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি। সোমবার এক ইসলামিক ওয়েবসাইটে তিনি এ আহ্বান জানান। ওবামার নীতির সঙ্গে তার পূর্বসূরীদের নীতির কোনও তফাৎ নেই বলে মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

দুবাই, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নীতিতে বিশ্বের মুসলিমদের বোকা বনে না যাওয়ার আহ্বান জানিয়েছেন আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি। সোমবার এক ইসলামিক ওয়েবসাইটে তিনি এ আহ্বান জানান। ওবামার নীতির সঙ্গে তার পূর্বসূরীদের নীতির কোনও তফাৎ নেই বলে মন্তব্য করেন তিনি। ওয়েবসাইটে এক অডিও টেপে জাওয়াহিরি বলেন, "আমেরিকা নতুন মুখ নিয়ে এসেছে। এই নতুন অবয়ব দিয়ে তারা আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। তিনি (ওবামা) পরিবর্তনের ডাক দিচ্ছেন। কিন্তু আমাদেরকে পরিবর্তন করে দেওয়াই তার অভিপ্রায়। যাতে আমরা আমাদের ধর্ম এবং অধিকার ছেড়ে দেই।" তিনি আরও বলেন, "ওবামা মুসলিমদের কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি পরিবর্তন করতে পারেননি। যুক্তরাষ্ট্র এখনও মুসলিমদের হত্যা করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৮ ঘ.