২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যামাইকায় বিমান ছিনতাইকারীর আত্মসমর্পণ

জ্যামাইকায় একটি কানাডীয় বিমানের ছয় ক্রুকে জিম্মি করে রাখা বন্দুকধারী সোমবার কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। জিম্মিদেরকেও অক্ষত অবস্থায় মুক্তি দিয়েছে। সরকারের একটি বিবৃতিতে একথা বলা হয়েছে। এর মধ্য দিয়ে জ্যামাইকার মন্টেগো বে তে কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

কিংসটোন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জ্যামাইকায় একটি কানাডীয় বিমানের ছয় ক্রুকে জিম্মি করে রাখা বন্দুকধারী সোমবার কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। জিম্মিদেরকেও অক্ষত অবস্থায় মুক্তি দিয়েছে। সরকারের একটি বিবৃতিতে একথা বলা হয়েছে। এর মধ্য দিয়ে জ্যামাইকার মন্টেগো বে তে কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটল। বিবৃতিতে বলা হয়, অজ্ঞাতপরিচয় ওই বন্দুকধারী তাকে কিউবা নিয়ে যাওয়ার দাবি জানিয়ে বোয়িং ৭৩৭ বিমানের ক্রুসহ ১৮২ যাত্রীকে জিম্মি করেছিল। প্রথম ধাপে ১৬৭ জন যাত্রীকে মুক্তি দেওয়ার পর ওই বন্দুকধারী ৫ ক্রুসহ দুই যাত্রীকে জিম্মি করে রাখে। পরে কানাডীয় বিমানের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার এক সাংবাদিক সম্মেলনে জানান, ১৭৪ জন যাত্রী মুক্তি পেয়েছে এবং ৬ জন ক্রু জিম্মি রয়েছে। পরবর্তীতে জ্যামাইকার প্রধানমন্ত্রী ব্র"স গোল্ডিং এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ডুইট নেলসনের ব্যক্তিগত তত্ত্বাবধানে বন্দুকধারীর সঙ্গে আলোচনার পর বাদবাকী জিম্মিরা অক্ষতভাবে মুক্তি পায়। পুলিশের কাছে আত্মসমর্পণ করে বন্দুকধারী। সরকারি বিবৃতিতে একথা বলা হয়েছে। এর আগে তথ্যমন্ত্রী দারিল ভাজ জানান, বন্দুকধারী জ্যামাইকার মন্টেগো বে'র নাগরিক। তার বয়স ২০ বছর এবং তার কাছে একটি হাতবন্দুক ছিল বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫