২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানবিরোধী যুদ্ধে পাকিস্তানকে কঠোর হতে হবে: মার্কিন কমান্ডার

নিজেদের মাটি থেকে তালেবানদের বিতাড়িত করতে পাকিস্তানকে আরও বেশি কিছু করতে হবে। আফগানিস্তানে মার্কিন কামান্ডার রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

কাবুল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজেদের মাটি থেকে তালেবানদের বিতাড়িত করতে পাকিস্তানকে আরও বেশি কিছু করতে হবে। আফগানিস্তানে মার্কিন কামান্ডার রোববার একথা বলেছেন। আফগানিস্তানে আরও ২১ হাজার সেনা মোতায়েনের প্রতিশ্র"তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে বর্তমানে ৩৯ হাজার মার্কিন সেনা রয়েছে। এছাড়া পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি লক্ষ্যবস্তুতে বিমান হামলা বাড়িয়েছে মার্কিন বাহিনী। আফগানিস্তানে মার্কিন জেনারেল ডেভিড ম্যাককারম্যান জানিয়েছেন, তিনি নিশ্চিত অতিরিক্ত সেনা মোতায়েন করার পর দক্ষিণ আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে। আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর ৭০ হাজারের বেশি সেনার নেতৃত্ব দিচ্ছেন তিনি। নিরাপত্তাহীনতাকে আঞ্চলিক সমস্যা হিসেবে অভিহিত করে মার্কিন কমান্ডার জানান, পাকিস্তান জোরালো পদক্ষেপ নিলেই কেবল এই সমস্যার সমাধান হতে পারে। এক সংবাদ সম্মেলনে ম্যাককারম্যান বলেন, "বিদ্রোহী গ্র"পগুলো পাকিস্তানকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। সীমান্তের ওপার থেকেই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।" তিনি বলেন, "সীমান্তের ওপারে অনেক বছর ধরে এমন অনেক নিরাপদ স্থান আছে যেখান থেকে সন্ত্রাসীরা সীমান্তের উয়য় পাশেই কর্মকাণ্ড চালাচ্ছে।" তিনি আরও বলেন, "আমরা আশা করি পাকিস্তান সরকার জঙ্গিদের এই নিরাপদ ঘাঁটিগুলো উচ্ছেদ করবে। তারা শুধু পাকিস্তানের জন্য হুমকি নয়, পুরা অঞ্চলের হুমকি। একাজে পাকিস্তান সরকার আন্তর্জাতিক স