কোহাত, পাকিস্তান, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে শনিবার সামরিক বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাত শহরের কাছে ওই হামলায় নিহতদের মধ্যে ২৫ জনই সেনা ও পুলিশ। ২ জন পথচারী। আহত হয়েছে প্রায় ৬৫ জন।
রাজধানী ইসলামাবাদের ১৯০ কিলোমিটার পশ্চিমে কোহাতে ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানি তালেবানরা। গ্র"পটির প্রধান বাইতুল্লাহ মেহসুদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখবে।
মুখপাত্র হাকিমুল্লাহ মেহসুদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে এ হামলা করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে এ ধরনের আরও হামলার শিকার হতে হবে কেননা (মার্কিন) ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।"
কোহাত শহরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফরিদ খান বলেন, "হামলাকারী একটি পিকআপ ট্রাক নিয়ে সামরিক গাড়িবহরে হামলা চালায়। বহরটি এ সময় একটি তল্ল
bdnews24