২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শুক্রবার ভোরের দিকে ভূমিকম্প হয়েছে। এতে একটি গ্রামের বহু সংখ্যক মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে গ্রামটির কয়েক'শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে বলে জানিয়েছেন গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 06:06 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

মীর গাড়খেল, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের পূর্বাঞ্চলে শুক্রবার ভোরের দিকে ভূমিকম্প হয়েছে। এতে একটি গ্রামের বহু সংখ্যক মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে গ্রামটির কয়েক'শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে বলে জানিয়েছেন গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শীরা। জালালাবাদ শহরের ৪৫ কিলোমিটার পশ্চিমে মীর গাড়খেল গ্রামটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্সের একজন টেলিভিশন আলোকচিত্রী ওই গ্রাম থেকে জানিয়েছেন, ভোরের আগে আগে আঘাত হানা ওই ভূমিকম্পে কয়েক'শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বাসিন্দারা ধ্বংসস্তুপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। মীর গাড়খেলের বাসিন্দা গুল মোহাম্মদ জানান, "আমার পরিবারের তিনজন মারা গেছে এবং সাতজন আহত হয়েছে। আমার ধারণা কমপক্ষে ৪০ জনের মতো মারা গেছে। কয়েক'শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।" যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা 'ইউএসজিএস' জানিয়েছে, শুক্রবার ভোররাত ২টার কিছু আগে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি হয়। দুই ঘণ্টা পর ভূমিকম্পটির আরেকটি ৫ দশমিক ১ মাত্রার পরাঘাত হয় অঞ্চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২০১ ঘ.