নয়াদিল্লি, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতে বৃহস্পতিবার শুরু হওয়া মাসব্যাপী সাধারণ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ও হিন্দু জাতীয়তাবাদী বিজেপি নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যেই। তবে প্রত্যাশিত ফলাফলের অন্যরকম ঘটলে বদলে যেতে পারে জোটদুটির হিসাবনিকাশ। কী ঘটতে পারে তা ধরার চেষ্টা করেছে রয়টার্স।
কংগ্রেস নেতৃত্বাধীন জোট
কংগ্রেসের নেতৃত্বে ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সবচেয়ে বেশি আসনে জিতে আবারও সরকার গঠন করতে পারে। বিনিয়োগাকারীরা এই জোটেরই জয় প্রত্যাশা করছে। তাতে শেয়ারবাজার, রুপি ও বন্ডের ওপর কম প্রভাব পড়বে।
তবে ইউপিএ'র সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য ছোট আঞ্চলিক দল
bdnews24