২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলদস্যুদের বিরুদ্ধে জোর লড়াইয়ের অঙ্গীকার হিলারির

সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই জোরদারের অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ফরাসি নৌবাহিনী ইতোমধ্যেই ১১ সোমালি জলদস্যুকে আটক করে তাদের লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 08:22 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

প্যারিস, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই জোরদারের অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ফরাসি নৌবাহিনী ইতোমধ্যেই ১১ সোমালি জলদস্যুকে আটক করে তাদের লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করেছে। দস্যুদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে ওয়াশিংটন আগামী সপ্তাহে সোমলিয়া বিষয়ক একটি সম্মেলনে দূত পাঠাবে বলে বুধবার জানিয়েছে। ওয়াশিংটনে হিলারি ক্লিনটন সাংবাদিকদের বলেছেন, "এই দস্যুরা অপরাধী। তারা সাগর অঞ্চলের সশস্ত্র ডাকাত দল। হামলার চক্রান্ত যারা করছে তাদেরকে থামাতে হবে। আর যারা হামলা করছে তাদের বিচার করতে হবে।" হিলারি বলেন, জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করতে আন্তর্জাতিক সমন্বয় প্রয়োজন। আর এ জন্যই ২৩ এপ্রিল ব্রাসেলস এ অনুষ্ঠেয় সোমালিয়া দাতা সম্মেলনে প্রতিনিধি পাঠানো হবে। হর্ন অব আফ্রিকার দেশ সোমালিয়ার ভারী অস্ত্রসজ্জিত জলদস্যুদের জাহাজ ছিনতায়ের ঘটনা স