২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বিশ্বের প্রতি ওবামার আলোচনা প্রস্তাবের প্রশংসায় বশির

মুসলিম বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচনা শুরুর 'ইতিবাচক সংকেত'কে সোমবার স্বাগত জানিয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির। এর মধ্য দিয়ে খার্তুমের শত্র"তুল্য ওয়াশিংটনের প্রতি অনেকটাই সংহতির সুর শোনালেন বশির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

খার্তুম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুসলিম বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচনা শুরুর 'ইতিবাচক সংকেত'কে সোমবার স্বাগত জানিয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির। এর মধ্য দিয়ে খার্তুমের শত্র"তুল্য ওয়াশিংটনের প্রতি অনেকটাই সংহতির সুর শোনালেন বশির। পার্লামেন্টের অস্টম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে বশির বলেন, "আমরা, আমাদের ভাই ও বোনেরা শান্তি ও স্থিতিশীলতার খোঁেজ আছি। আমাদের দেশকে আমরা তরবারি আর উত্তেজনার ছায়াতলে দেখতে চাই না।" তিনি আরও বলেন, "ন্যায় ও মর্যাদার মানদন্ডের সঙ্গে সঙ্গতি রেখে যারা শান্তি ও ন্যায়বিচারের আহ্বান জানায় তাদের দিকে আমরা হাত বাড়িয়ে থাকব। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যে ইতিবাচক সংকেত পাঠিয়েছেন তাকেও আমরা স্বাগত জানাই।" ওয়াশিংটনের সঙ্গে বশির সরকারের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। ১৯৮৯ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে বশির সুদানের ক্ষমতায় আসেন। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্র সুদানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং সুদানকে সন্ত্রাসে মদদদাতা দেশ হিসাবে চিহ্নিত করে। দারফুর সংঘর্ষের কারণে ওয়াশিংটন-সুদান সম্পর্কের আরও অবনতি হয়। দারফুরের সংঘাতকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা দুজনই 'গণহত্যা' আখ্যা দিয়েছেন। কিন্তু সুদান সরকার তা মানতে নারাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৭ ঘ.