নয়াদিল্লি, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাহুল গান্ধী একদিন প্রধানমন্ত্রী হতে পারে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের নির্বাচনী প্রচারাভিযানে নেমে রোববার ভাই সম্পর্কে এ মন্তব্য করেছেন।
টাইমস অফ ইন্ডয়া পত্রিকাটি জানায়, প্রিয়াঙ্কা বলেছেন, মনমোহন সিং-ই কংগ্রেসের ভাবী প্রধানমন্ত্রী প্রার্থী। কিন্তু তার ভাই রাহলও কোনো এক পর্যায়ে দেশকে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রীর দয়িত্ব পালন করতে পারেন বলে তিনি বিশ্বাস করেন।
প্রিয়াঙ্কা বলেন, রাহল মেধাবী, ও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন।
প্রিয়াঙ্কা আরও বলেন, মা ও ভাই দুজনেই কংগ্রেসের প্রার্থী হলেও তিনি চান মায়ের চেয়ে ভাইই বেশি ভোট পেয়ে জয়ী হোক। তার ভাষায় - ছোট বোন তো তাই ভাইকেই বেশী ভোটে জয়ী দেখতে চাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪১৭ ঘ.
bdnews24