২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষের ছুটিতে যুদ্ধবিরতির ঘোষণা শ্রীলংকার

শ্রীলংকায় দুইদিনের নববর্ষের ছুটিতে তামিল টাইগারদের ওপর সেনাবাহিনীকে অভিযান না চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ ঘোষিত এলাকা (নো ফায়ার জোন) থেকে আটকে পড়া লোকজনদের বের হয়ে আসার সুযোগ দিতে লড়াইয়ে এই সাময়িক বিরতি দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 08:45 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

কলোম্বো, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকায় দুইদিনের নববর্ষের ছুটিতে তামিল টাইগারদের ওপর সেনাবাহিনীকে অভিযান না চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ ঘোষিত এলাকা (নো ফায়ার জোন) থেকে আটকে পড়া লোকজনদের বের হয়ে আসার সুযোগ দিতে লড়াইয়ে এই সাময়িক বিরতি দেওয়া হচ্ছে। এক বিবৃতিতে রাজাপাকসে বলেন, "সিংহলী ও তামিল নববর্ষের সময়টিতে জনগণকে নো ফায়ার জোন থেকে অবাধে চলাফেরার সুযোগ দেওয়া উচিত।" সোম ও মঙ্গলবার এই নববর্ষ উদযাপিত হবে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই লক্ষ্য সামনে রেখে প্রেসিডেন্ট তার শসস্ত্র বাহিনীকে নবর্বষের সময়টিতে তামিল টাইগারদের ওপর অভিযান স্থগিত রাখার আদেশ দিয়েছেন। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)র কাছ থেকে এব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। নববর্ষ উপলক্ষে লড়াই বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি রাজাপাকসে এলটিটিই কে আবারও আত্মসমর্পণের আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে, এই মৌসুমের সত্যিকারের স্পৃহাকে কাজে লাগিয়ে পরাজয় স্বীকার করে অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এলটিটিই'র আত্মসমর্পণ করার এখনই সময়। পাশাপাশি এলটিটিইকে চিরতরে সন্ত্রাস এবং সহিংসতাও পরিহার করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৮ ঘ.