২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াচ্ছে জাপান

উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এক বছর বাড়াচ্ছে জাপান। এর আওতায় উত্তর কোরিয়ায় আমদানিসহ তহবিল স্থানান্তরও নিষিদ্ধ থাকবে। উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের কারণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর এই পদক্ষেপ নিল জাপান। জাপান সরকার শুক্রবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

টোকিও, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এক বছর বাড়াচ্ছে জাপান। এর আওতায় উত্তর কোরিয়ায় আমদানিসহ তহবিল স্থানান্তরও নিষিদ্ধ থাকবে। উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের কারণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর এই পদক্ষেপ নিল জাপান। জাপান সরকার শুক্রবার একথা বলেছে। পিয়ংইয়ং বলেছে, তারা একটি উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। কিন্তু টোকিও, সউল ও যুক্তরাষ্ট্রের ধারণা, এর আড়ালে উত্তর কোরিয়ার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যেটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা কোনও কিছুই কক্ষপথে পৌঁছেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার এ পদক্ষেপের পর জাপান পিয়ংইয়ং এর ওপর ইতোমধ্যেই আরোপিত নিষেধাজ্ঞা ১ বছর বাড়ানোর সিদ্ধান্ত জানাল। নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারিত ছিল ৬ মাস। ২০০৬ সালে সালে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পর থেকে এ পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ ৪ বার বাড়ল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১২ ঘ.