নাইরোবি/ওয়াশিংটন, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে শুক্রবার শক্তি বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বৃহস্পতিবার সোমালি উপকূলে যুক্তরাষ্ট্রের এক মালবাহী জাহাজের ক্যাপ্টেনকে জলদস্যুরা জিম্মি করার পর একটি মার্কিন যুদ্ধজাহাজ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। শক্তি বাড়াতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সেখানে আরও যুদ্ধজাহাজ পাঠানার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন নৌবাহিনীর ক্রুজ-ক্ষেপণাস্ত্রবাহী 'ইউএসএস বেইনব্রিজ' ডেস্ট্রয়ার সোমালি উপকূল পাহারা দিচ্ছে। অন্যদিকে, এফবিআই ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা জলদস্যুদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রিচার্ড ফিলিপসকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছেন।
তবে একইসঙ্গে জলদস্যুদের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ওই এলাকায় আরও যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি জানান, নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ইউএসএস হ্যালিবার্টনসহ কয়েকটি যুদ্ধজাহাজ ঘটনাস্থলে পাঠানো হবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, ক্যাপ্টেনের নিরাপদে মুক্তির বিষয়টিকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ক্যাপ্টেন ফিলিপসকে নিয়ে উদ্বেগের মুখে যুক্তরাষ্ট্র সোমালি উপকূলে শক্তি বাড়ানোর এই ঘোষণা দিল।
মার্কিন জেনারেল ডেভিড পেত্রাউস বলেছেন, অতিরিক্ত বাহিনী ৪৮ ঘন্টার মধ্যেই গন্তব্যে পৌঁছবে। বিবিসি একথা জানিয়েছে।
'মেয়ার্সক আলাবামা' নামের মার্কিন মালবাহী জাহাজ বুধবার ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। কিন্তু এর ২০ আমেরিকান ক্রু কিছুক্ষণের মধ্যেই জাহাজটির পুনর্নিয়ন্ত্রণ নেয়। জাহাজটির সহকারী ক্যাপ্টেন কেন কুইন সিএনএনকে জানান, জলদস্যুরা তাদের ক্যাপ্টেনকে একটি লাইফবোটে আটকে রেখেছে। তারা ক্যাপ্টেনকে মুক্ত করার জন্য জলদস্যুদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ডেনমার্কের মালিকানাধীন জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মেয়ার্কস লাইন লিমিটেড জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার বেইনব্রিজ বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছেছে। মেয়ার্কসের মুখপাত্র বি জে টালে
bdnews24