২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোন হামলা নিয়ে আস্থার সঙ্কটে পাকিস্তান-যুক্তরাষ্ট্র

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র পারস্পরিক আস্থা বাড়াতে একমত হলেও পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান থেকে হামলা চালানো নিয়ে মতপার্থক্য দূর করতে ব্যর্থ হয়েছে। সোমবার দু'দেশের শীর্ষপর্যায়ে এক বৈঠকের পর মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ইসলামাবাদ, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র পারস্পরিক আস্থা বাড়াতে একমত হলেও পাকিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান থেকে হামলা চালানো নিয়ে মতপার্থক্য দূর করতে ব্যর্থ হয়েছে। সোমবার দু'দেশের শীর্ষপর্যায়ে এক বৈঠকের পর মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তারা একথা জানিয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্র"ক এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন গত সোমবার পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক সমাধানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের নতুন নীতি গত মাসে ঘোষণার পর প্রথমবারের মতো এই অঞ্চল সফরে এসেছেন হলব্র"ক। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সেনাসংখ্যা বাড়ানো সত্ত্বেও গত কয়েক বছরে জঙ্গি সহিসংতা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তান থেকে ভারতে যাবেন হলব্র"ক ও মুলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানিয়েছেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান। হলব্র"ক এবং মুলেনের সঙ্গে সংবাদ সম্মেলনে কুরেশি বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই এবং পরস্পরকে বিশ্বাস করি তাহলেই কেবল একসঙ্গে কাজ করতে পারব।" মার্কিন কমান্ডাররা বলছেন, আফগানিস্তানে সফলতার জন্য পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশতুন আদিবাসী এলাকা খুবই গুরুত্বপূর্ণ। এই এলাকা থেকে তালেবানরা আফগানিস্তানে হামলা চালায় এবং আল কায়েদা বিশ্বজুড়ে সহিংস কর্মকাণ্ডের ষড়যন্ত্র করে। কোনো কোনো মার্কিন কর্মকর্তা মনে করেন, তালেবান জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি সামরিক গোয়েন্দাদের যোগাযোগ আছে। আফগানিস্তানও অনেক আগে থেকেই অভিযোগ করে আসছে, পাকিস্তানি গোয়েন্দারা তালেবানদের সহযোগিতা করে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে হলব্র"ক ও মুলেন উভয়েই পাকিস্তানকে জঙ্গি নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কয়েকটি জঙ্গি দলের সঙ্গে শান্তি চুক্তি করে পাকিস্তান ইতোমধ্যেই ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। জারদারি সোমবারের বৈঠকে হলব্র"ক ও মুলেনকে বলেন, তার সরকার সহিংসতা পরিহারকারীদের সঙ্গেই কেবল আলোচনা চালিয়ে যাবে এবং জঙ্গিদের কোনও চাপের কাছে মাথা নত করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০১৪ ঘ.