২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামের প্রশংসায় ওবামা, মধ্যপ্রাচ্য শান্তির আহ্বান

মুসলিম বিশ্বের সঙ্গে নতুন করে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলা, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইসরায়েলের পাশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার তুরস্ক সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ইস্তাম্বুল, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুসলিম বিশ্বের সঙ্গে নতুন করে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলা, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইসরায়েলের পাশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার তুরস্ক সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাক, আফগানিস্তান যুদ্ধ নিয়ে ক্ষোভ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইসরায়েলি পক্ষপাতিত্ব নিয়ে মুসলিম বিশ্বের অভিযোগের পর ওবামা তুরস্কে তার প্রথম সফরে সম্পর্ক মেরামতের এই চেষ্টা নিলেন। ওবামা বলেন, "পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে মুসলিম বিশ্বের জনগণ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সম্পর্ক গড়ে তোলার অটল প্রতিশ্র"তির কারণেই আমি তুরস্কে এসেছি।" 'আমেরিকা আর কখনই ইসলামের সঙ্গে সংঘাতে যাবে না' উল্লেখ করে তুরস্কের তরুণদের সঙ্গে এক বৈঠকে ওবামা বলেন, আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হতে পারে বলেই আমি মনে করি এবং আপনাদেরকে একথা জানাতে চাই যে, আমেরিকার কর্মকান্ডের নতুন অধ্যায় শুরু করতে আমি ব্যক্তিগতভাবে প্রতিশ্র"তিবদ্ধ।" মধ্যপ্রাচ্য সম্পর্কে ওবামা বলেন, "আমি মনে করি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর ফিলিস্তিন ও ইহুদি রাষ্ট্রের সহাবস্থানের ভিত্তিতেই তা হতে পারে।" তিনি আরও বলেন, "এই শান্তি অর্জন করতে দুপক্ষকেই আপোস করতে হবে। এই আপোসরফা কি হওয়া উচিত এবং কি হবে সে সম্পর্কে আমাদের ধারণা আছে বলেই মনে করি। এখন আমাদের দরকার রাজনৈতিক সদিচ্ছা এবং নেতৃত্ব দেওয়ার সাহস।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৯ ঘ.