২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন রোধে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র: ওবামা

জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে নেতৃস্থানীয় ভূমিকা নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। চেক প্রজাতন্ত্র সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাজধানী প্রাগে রোববারের ভাষণে একথা বলেছেন। তিনি বলেন, "বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে যুক্তরাষ্ট্র এখন নেতৃত্ব দিতে প্রস্তুত। এই প্রতিশ্র"তি আমি দিচ্ছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

প্রাগ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে নেতৃস্থানীয় ভূমিকা নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। চেক প্রজাতন্ত্র সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাজধানী প্রাগে রোববারের ভাষণে একথা বলেছেন। তিনি বলেন, "বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে যুক্তরাষ্ট্র এখন নেতৃত্ব দিতে প্রস্তুত। এই প্রতিশ্র"তি আমি দিচ্ছি।" ওবামা আরও বলেন, "জীবাশ্ম জ্বালানির ওপর থেকে বিশ্বের দেশগুলোর নির্ভরতা কমিয়ে এবং সূর্য ও বাতাসের মতো নবায়নযোগ্য জ্বালানির নতুন নতুন উৎস অনুসন্ধানের মধ্য দিয়ে আমাদেরকে একযোগে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে হবে।" বিশ্ব উষ্ণায়ন রোধ প্রসঙ্গে পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশের চেয়েও জোরাল বক্তব্য রেখেছেন ওবামা। কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস নির্গমনের কারণে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে বলে বিজ্ঞানীদের ধারণা। বারাক ওবামা গতমাসে কোপেনহেগেনে বিশ্ব উষ্ণায়ন নিয়ে জাতিসংঘ চুক্তি করার সহায়ক পদক্ষেপ হিসাবে ইউরোপীয় ইউনিয়নসহ ১৬ টি দেশকে জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোরামে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই সম্মেলনে ওবামা সক্রিয়ভাবে কোপেনহেগেন প্রক্রিয়ায় জড়িত থাকা ছাড়াও জলবায়ু পরিবর্তন রোধে অন্য আরও পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেন, আমাদেরকে কেবল আমাদের মধ্যে মতৈক্যে পৌঁছালেই হবে না। অন্যান্য দেশকে আলোচনায় শামিল করতে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আগাতে হবে। ইউরোপীয় কমিশনের নির্বাহী প্রধান জোসে ম্যানুয়েল ব্যারোসো বলেন, "যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এখন এ ব্যাপারে মত্যৈক্যের কাছাকাছি পৌঁছেছে।" তিনি যুক্তরাষ্ট্র প্রশাসনের গৃহীত নতুন পদক্ষেপকে স্বাগত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০০ঘ.