ওয়াশিংটন, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শীতল যুদ্ধকালীন কমিউনিস্ট শত্র" কিউবার সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রের কিউবান-আমেরিকান এবং রাজনৈতিক কারণে বসবাসকারী কিউবানদের কিউবায় যাওয়া এবং অর্থ পাঠানোর ওপর থেকে বাধা-নিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করছে ওবামা প্রশাসন। ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এ খবর দিয়েছে।
ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা তার নির্বাচনী প্রতিশ্র"তি পূরণে কিউবান আমেরিকানদের ইচ্ছেমতো কিউবা ভ্রমণ এবং সেখানে পরিবারের সদস্যদের অর্থ পাঠাতে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বাধা-নিষেধ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তবে তিনি বলেছেন, নীতিটি নতুন নয় এবং খুব শিগগিরই এর বাস্তবায়ন হচ্ছে না।
ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, "প্রশাসন জানিয়ে দিয়েছে, কিউবার বিষয়ে আমাদের নীতি পর্যালোচনা করা হচ্ছে এবং কিউবা ভ্রমণ এবং অর্থ পাঠানোর ক্ষেত্রে কিউবান-আমেরিকানদের ওপর যে বাধা-নিষেধ আছে তা তুলে নেওয়া দরকার বলে মনে করেন প্রেসিডেন্ট।"
তিনি বলেন, "কিউবায় মানবাধিকার এবং গণতান্ত্রিক সংস্কারই আমাদের লক্ষ্য।"
কিউবান আমেরিকান বা কিউবার নাগরিকরা বছরে মাত্র একবার দেশে যাওয়ার সুযোগ পায় এবং একজন বছরে মাত্র এক হাজার দুইশ' ডলার দেশে পাঠাতে পারে। ওবামা প্রশাসন এই বিধিনিষেধ তুলে নিলে তারা ইচ্ছেমতো দেশে যেতে এবং অর্থ পাঠাতে পারবে।
লেক্সিংটন ইনস্টিটিউটের কিউবা বিষয়ক বিশেষজ্ঞ ফিল পিটার্স বলেন, "এটি একটি দারুণ মানবিক পদক্ষেপ। ইচ্ছেমতো কিউবায় যাওয়া এবং পরিবারের সদস্যদের সহযোগিতা করার সুযোগ পাওয়া কিউবান-আমেরিকানদের অধিকার।"
গত বছর নির্বাচনী প্রচারণার সময় ওবামা প্রতিশ্র"তি দিয়েছিলেন, তিনি কিউবান-আমেরিকানদের ওপর থেকে ভ্রমণ ও অর্থ পাঠানোর বাধানিধেষ তুলে নেবেন। তবে গণতন্ত্র এবং মানবাধিকারের ক্ষেত্রে অগ্রগতি না হওয়া পর্যন্ত কিউবার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৫২ ঘ.
bdnews24