স্ট্রাসবার্গ, ফ্রান্স, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন মহাসচিব নির্বাচন নিয়ে তুরস্ক-ইউরোপ বিরোধে বিভক্ত হয়ে পড়েছে ন্যাটো। মহাসচিব প্রার্থী ডেনমার্কের প্রধানমন্ত্রী অ্যানার্স ফ রাসমুসেনকে ঠেকাতে তুরস্ক অনড় অবস্থানে থাকায় শুক্রবারও এর কোনো সুরাহা হয়নি।
ওদিকে, ২৮ জাতি সামরিক জোটটির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিশ্বব্যাপী সামরিকায়নের বিরুদ্ধে সোচ্চার শত শত বিক্ষোভকারীর সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে পুলিশের।
বিক্ষোভের দ্বিতীয় দিনে শনিবার সকালে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবার্গে সম্মেলনস্থলকে ঘিরে রাখা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে চাইলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়া সেখানে স্মোক-বোমা ফাটায় ও আতশবাজি পোড়ায় বিক্ষোভকারীরা।
এসময় এক ইরানি সাংবাদিকের মুখে কাঁদানে গ্যাসের শেলের আঘাত লাগলে শ্বাসকষ্টে ভুগে সংজ্ঞা হারান তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
ঘটনাস্থল থেকে শুক্রবার রাতে কমপক্ষে ২৫ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া প্রায় ১,৮০০ বিক্ষোভকারী স্ট্রাসবার্গ শহরের অদূরে অস্থায়ী তাঁবুতে রাত কাটিয়েছে। অস্থায়ী ওই শিবিরগুলোও কড়া নিরাপত্তা নজরদারিতে রেখেছে পুলিশ। সেখানকার আকাশেও পুলিশের হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।
স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় 'ন্যাটো' ভেঙে দেওয়া উচিত বলে মনে করেন এ বিক্ষোভকারীরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপীয় দেশগুলোর সীমান্ত সুরক্ষার উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল সামরিক জোটটি। কিন্তু তাদের প্রধান শত্র" হিসেবে বিবেচিত সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও ন্যাটো ক্রমাগত স
bdnews24