২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ন্যাটো সেনা ঢোকার প্রয়োজন দেখেন না ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বলেছেন পাকিস্তানে ন্যাটো সেনা ঢোকার প্রয়োজন হবে বলে মনে করেন না তিনি। তবে সেখানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের নির্মূলে মিত্রদের আরও সহায়তা চান ওবামা। ফ্রান্সের স্ট্রাসবার্গে ন্যাটো সম্মেলনে ওবামা একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 06:36 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

বাডেন বাডেন, জার্মানি, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বলেছেন পাকিস্তানে ন্যাটো সেনা ঢোকার প্রয়োজন হবে বলে মনে করেন না তিনি। তবে সেখানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের নির্মূলে মিত্রদের আরও সহায়তা চান ওবামা। ফ্রান্সের স্ট্রাসবার্গে ন্যাটো সম্মেলনে ওবামা একথা বলেন। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেলের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, "পাকিস্তানে আমার লক্ষ্য সেখানে ন্যাটো সেনাদের তৎপরতার চিন্তা নয়।" তিনি বলেন, "এর অর্থ হল পাকিস্তানে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো মিত্রদের আরও সক্রিয়ভাবে কাজ করা এবং চরমপন্থিদের নিরাপদ স্বর্গগুলো নির্মূল করতে পাকিস্তানকে সক্ষম করে তোলা, যে চরমপন্থিরা এখন শুধু আমাদের জন্যই হুমকি নয় বরং পাকিস্তানকেও এখন একটি ভয়ানক বিপদের মুখে ঠেলে দিয়েছে।" ওবামা বলেন, পাকিস্তান এতোদিন যে ধরনের সংঘাত মোকাবেলা করে এসেছে তার তুলনায় "ভিন্ন ধরনের একটি সংঘর্ষ মোকাবেলায়" তাদেরকে প্রশিক্ষিত করতে আরও আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি বলেন, "এসব ক্ষেত্রেই ন্যাটো একসঙ্গে খুবই কার্যকরভাবে কাজ করতে পারে এবং আমার বিশ্বাস, আমরা শেষ পর্যন্ত আফগানিস্তানে সফল হবো না যদি না আমরা আন্ত:সীমান্ত সংকট সমাধান করতে না পারি।" গত মাসে আফগানিস্তান-পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল প্রকাশ করেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩০ ঘ.