লন্ডন, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- বিশ্ব অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মতো প্রতিষ্ঠানগুলোর জন্য ট্রিলিয়ন ডলারের তহবিল গড়ে তুলতে একমত হয়েছেন জি-টোয়েন্টি নেতারা।
সম্মেলনের সমাপ্তির পর্যায়ে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন আইএমএফ এর জন্য আরও ৫০০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেওয়ার পাশাপাশি এই প্রতিষ্ঠানের 'স্পেশাল ড্রয়িং রাইটস' এর জন্য ২৫০ বিলিয়ন ডলার এবং বাণিজ্য বাড়ানোর জন্য ২৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আর্থিক সঙ্কট মোকাবেলায় নেতারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কোষাগার তিনগুণ (৭৫০ বিলিয়ন ডলার) করাসহ নতুন অর্থনৈতিক নিয়মনীতি প্রচলনের ব্যাপারে একমত হয়েছেন নেতারা। আইএমএফ সংশি
bdnews24