২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ২০১০ সালে আরও সেনা চান মার্কিন জেনারেল

আফগানিস্তান যুদ্ধে নিয়োজিত শীর্ষ মার্কিন কমাণ্ডার জেনারেল ডেভিড ম্যাককিয়েরনান আগামী বছর আরও ১০ হাজার সেনা চান। ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ওয়াশিংটন, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান যুদ্ধে নিয়োজিত শীর্ষ মার্কিন কমাণ্ডার জেনারেল ডেভিড ম্যাককিয়েরনান আগামী বছর আরও ১০ হাজার সেনা চান। ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। আফগানিস্তানে নিয়োজিত সেনাদের সঙ্গে যোগ দেবে ওই অতিরিক্ত সেনা। যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের তালেবান ও অন্যান্য বিদ্রোহি তৎপরতা মোকাবেলার চেষ্টার মাঝে আফগানিস্তানে সেনা সংখ্যা এ বছরই ৩০ হাজার বেড়ে ৬৮ হাজারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তানের জন্য তার প্রশাসনের নীতি ঘোষণা করেছেন। এ নীতিতে আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আরও সেনা মোতায়েনের পরিকল্পনা করেছেন তিনি। ফেব্র"য়ারিতে ওবামা আফগানিস্তানে যুদ্ধের জন্য ১৭ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি মিশেল ফ্লাওয়ারনি বলেন, "মার্কিন আর্মি জেনারেল ডেভিড ম্যাকিয়েরনান এর অনুরোধ মেনে ওবামার এ মুহূর্তে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। প্রেসিডেন্ট এ ব্যাপারে প্রয়োজনীয় প্রতিটি সিদ্ধান্তই যথাসময়ে নিয়েছেন এবং অন্যান্য সিদ্ধান্তগুলোও যথাসময়ে নেওয়া হবে বলে আমি মনে করি।" তিনি আরও বলেন, "কারণ, আমরা আফগানিস্তানে আমাদের চেষ্টা দ্বিগুণ করছি এবং এ বছর পুরোটাই আমরা অগ্রগতি অর্জনের আশা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪১ ঘ.