২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে হামলার পাকিস্তানি তালেবান হুমকি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত পাকিস্তানি তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদ ওয়াশিংটনের জন্য সত্যিই মারাত্মক হুমকি কি না তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 10:53 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ওয়াশিংটন, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত পাকিস্তানি তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদ ওয়াশিংটনের জন্য সত্যিই মারাত্মক হুমকি কি না তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। একজন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা বুধবার একথা বলেছেন। লাহোর পুলিশ একাডেমীতে ভয়াবহ হামলার দায়িত্ব স্বীকার করে পাকিস্তানি তালেবান নেতা মেহসুদ ওয়াশিংটনে বিশ্বকে চমকে দেওয়ার মতো হামলা চালানোর হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ওই সামরিক কর্মকর্তা একথা বললেন। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে সেনাবাহিনীর জেনারেল ডেভিড পেত্রাউস বলেন, "সবাই এ বিষয়টি খতিয়ে দেখছে এবং আরও কিছু জানা যায় কি না তার চেষ্টা চালাচ্ছে।" জেনারেল পেত্রাউস পাকিস্তান এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নির্ধারণে কর্তাব্যক্তি এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান। মঙ্গলবার মেহসুদ বলেছেন, তাকে ধরিয়ে দিতে পারলে কিংবা তার অবস্থান সম্পর্কে জানাতে পারলে ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করার কারণে ওয়াশিংটনে হামলা চালানো হতে পারে। পাকিস্তানে সা