২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ, রাজাক দায়িত্ব নিচ্ছেন শুক্রবার

অর্থনৈতিক মন্দার কবলে পড়া দেশ চালাতে ব্যর্থতা, নিজ দলে কোন্দল এবং বিরোধীদের কঠিন চ্যালেঞ্জের মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। দেশটির রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং বাদাবির ক্ষমতাসীন দলের নতুন প্রধান নজিব রাজাক। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

কুয়ালা লামপুর, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - অর্থনৈতিক মন্দার কবলে পড়া দেশ চালাতে ব্যর্থতা, নিজ দলে কোন্দল এবং বিরোধীদের কঠিন চ্যালেঞ্জের মুখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। দেশটির রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং বাদাবির ক্ষমতাসীন দলের নতুন প্রধান নজিব রাজাক। এর আগে আবদুল্লাহ জানিয়েছিলেন, নজিব রাজাকের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে বৃহস্পতিবারে পদত্যাগ করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পূর্বসূরী মাহাথির মোহাম্মদের তুলনায় জনগণকে অনেক বেশি স্বাধীনতা দেওয়ায় অনেকেই মনে রাখবেন বাদাবিকে। কিন্তু প্রতিশ্র"তি সত্ত্বেও দুর্নীতি ঠেকাতে না পারা, বিচার বিভাগ সংস্কারে ব্যর্থতা এবং পুলিশ ও জনপ্রশাসনকে শক্তিশালী করতে না পারার দায় মাথায় নিয়েই বিদায় নিতে হচ্ছে তাকে। তবে, বিদায়ের আগে গত সপ্তাহে তার দল ইউএমএনও'র কংগ্রেসে দেওয়া ভাষণে নিজের দলের লোকদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, বিরুদ্ধবাদীদের নিপীড়ন বিরোধীদের কারাগারে পাঠানো এবং মালয়েশিয়ার সংখ্যালঘু চীনা ও ভারতীয় স