প্যারিস, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে আরও সেনা পাঠানোর সম্ভাবনা বুধবার নাকচ করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।
আফগানিস্তানে যুদ্ধ কৌশল নিয়ে ফ্রান্সে ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে সরাকোজি একথা জানালেন।
ইউরোপ-১ রেডিওকে সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা আর সেনা পাঠাব না।"
এর মাধ্যমে আফগানিস্তানে সেনা পাঠানো নিয়ে প্রতিরক্ষামন্ত্রী হার্ভে মরিনের আগের মন্তব্যকেই তিনি নিশ্চিত করলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১০ ঘ.
bdnews24